বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশাল বোর্ডে এইচএসসি: ২৩৬ জিপিএ-৫ পেয়ে এবারও শীর্ষে সরকারি মহিলা কলেজ

রিপোর্টার :
N Amin Rasel

সংবাদটি শেয়ার করুন....

৩৫

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ও শীর্ষ ফলাফলের সূচক নিম্নমুখী হলেও বরাবরের মতো এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন এবং পাসের হার সর্বোচ্চ ৯৩ দশমিক ৫০ শতাংশ। কঠোর মূল্যায়ন ও সামগ্রিক পাসের হার বিপর্যয়ের মধ্যেও কলেজটির এই ধারাবাহিক সাফল্য নজর কেড়েছে।

​আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বোর্ডে সার্বিক পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯৫০ জন। এছাড়া বোর্ডের আওতাধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

​শিক্ষা বোর্ডের সার্বিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, চলতি বছর বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। বিগত বছরের তুলনায় পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭২৪ জন কমলেও প্রতিকূল এই ফলাফলের মধ্যেও বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ তাদের উৎকর্ষ ও ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ