বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশাল টিভি মাঠ ও বক্ষব্যাধি হাসপাতাল এলাকা মাদকের আখড়া: হুমকির মুখে স্কুলপড়ুয়া ও উঠতি বয়সীরা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩১

​নিজস্ব প্রতিবেদক,

ঐতিহ্যবাহী বরিশাল নগরীর টিভি মাঠ এবং বক্ষব্যাধি (যক্ষ্মা) হাসপাতাল এলাকা এখন মাদকসেবী ও কারবারিদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে, জনবহুল ও সংবেদনশীল এই চিকিৎসা প্রতিষ্ঠান এবং উন্মুক্ত মাঠ চত্বরে রমরমা মাদকের কারবারে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। এলাকার সাধারণ কিশোরদের পাশাপাশি স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরাও মারাত্মক মাদকাশক্তির দিকে ঝুঁকে পড়ার উপক্রম হয়েছে,​আনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল গড়ালেই এবং সন্ধ্যার পর টিভি মাঠের বিভিন্ন কোণে ও বক্ষব্যাধি হাসপাতালের পরিত্যক্ত বা নিরিবিলি অংশগুলোতে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা আড্ডা জমায়। সেখানে প্রকাশ্যে চলে বিভিন্ন মাদকদ্রব্যের সেবন ও হাতবদল। হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠান ও উন্মুক্ত মাঠের পরিবেশ নষ্ট হওয়ায় রোগী, স্বজন ও স্থানীয় সাধারণ পথচারীরা চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সমাজবিজ্ঞানীদের মতে, কৈশোর ও তারুণ্য হলো মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। কিন্তু বর্তমান বাস্তবতায় বরিশাল নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মতো এই এলাকাগুলোতেও স্কুলপড়ুয়া এবং উঠতি বয়সী কিশোররা খুব সহজেই এই অন্ধকারের দিকে পা বাড়াচ্ছে। কৌতূহলবশত বা কিশোর গ্যাংয়ের প্রভাবে একবার জড়িয়ে পড়ার পর তারা চিরতরে হারিয়ে ফেলছে তাদের সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ। মাদক কেবল একটি প্রাণবন্ত তরুণকে শারীরিকভাবে পঙ্গু ও মানসিকভাবে বিকারগ্রস্তই করে না, বরং তা একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই উঠতি বয়সীদের মেধা ও তারুণ্য আজ বিপন্ন হওয়ার পথে, যা পুরো জাতির জন্যই একটি বড় অশনিসংকেত।
মাদকের এই করালগ্রাস থেকে কোমলমতি শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা করতে বক্ষব্যাধি হাসপাতাল ও টিভি মাঠ এলাকায় জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা,এলাকাবাসীর জোরালো দাবি— ​দ্রুত এই এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হোক, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।​হাসপাতালের পরিবেশ ও মাঠের পবিত্রতা রক্ষায় নজরদারি জোরদার করা হোক।​অভিভাবকদের উৎকণ্ঠা দূর করতে এবং উদীয়মান প্রজন্মকে রক্ষা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে,এমনটাই এখন সর্বস্তরের মানুষের প্রত্যাশা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ