বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

নিজস্ব প্রতিবেদক

​নিজের ঘাম, শ্রম ও ভালোবাসা দিয়ে তিল তিল করে ছয় সন্তানকে বড় করেছিলেন শামসুল হক মোল্লা। স্বপ্ন দেখেছিলেন, জীবনের শেষ দিনগুলো সন্তানদের সান্নিধ্যেই কাটাবেন। কিন্তু সেই বার্ধক্যেই তিনি আজ সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ছয় সন্তানের কারও সংসারেই তাঁর ঠাঁই হয়নি; শেষ পর্যন্ত ৯৫ বছর বয়সী এই বৃদ্ধের আশ্রয় হয়েছে বাড়ির পাশের একটি গাছতলায়।

​ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে। শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়ে। তাঁর বড় ছেলে আজিজুল মোল্লা ফেরিওয়ালা এবং ছোট ছেলে রিয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে শারীরিক প্রতিবন্ধী।

​স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জমি বিক্রি করে হজ করতে গিয়েছিলেন শামসুল হক। তখন তাঁর বাকি জমানো জমিজমাও সন্তানদের মধ্যে ভাগ করে দেন। কিন্তু এখন সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। গত কয়েক দিন বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন তিনি। তবে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী ছোট বোনকে নিয়ে তাঁর পক্ষে বাবাকে রাখা কষ্টকর—এই অজুহাতে মঙ্গলবার সকালে মায়া বেগম বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা তাঁকে বাড়িতে ঢুকতে না দিয়ে বাড়ির পাশের একটি গাছতলায় ফেলে আসেন।

​এ বিষয়ে বৃদ্ধ শামসুল হক বলেন, ‘আমি এখন কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারছি না। সারা জীবন কষ্ট করে ওদের বড় করলাম। তাদের কাছে এখন আমি বোঝা হয়ে গেছি। এখন আল্লাহ যা করেন, তা-ই হবে।’

​মেজ মেয়ে সাবিনা বেগম জানান, জমি বিক্রি করে বাবা তাঁদের চার বোনকে চার লাখ টাকা করে দিয়েছেন এবং দুই ভাইকে নগদ টাকাসহ আট কাঠা করে জমি দিয়েছেন। তাই ভাইদেরই বাবার দেখাশোনা করা উচিত বলে তিনি মনে করেন। তবে দুই ছেলে আজিজুল ও রিয়াজুল এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি বা তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

​ঘটনাটি জানাজানির পর এলাকায় তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় এক প্রতিবেশী আক্ষেপ করে বলেন, ‘সব সম্পত্তি লিখে নেওয়ার পর এখন সন্তানেরা বাবাকে আশ্রয় দিচ্ছে না। জমিগুলো না লিখে দিলে হয়তো আজ এই করুণ দশা দেখতে হতো না।’

​এদিকে খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন দ্রুত ঘটনাস্থলে যান এবং পরে শামসুল হকের ছেলেমেয়েদের নিয়ে তাঁর কার্যালয়ে বসেন। তিনি জানান, সন্তানেরা যদি শামসুল হকের ভরণপোষণ ও দেখভালের দায়িত্ব না নেন, তবে ‘পিতামাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ