বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মাদকাসক্তি ও দারিদ্র্যের অন্ধকার পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন, দুই তরুণীর পাশে জেলা প্রশাসন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

নিজস্ব প্রতিবেদক:

জীবনের নানা প্রতিকূলতা, দারিদ্র্য ও মাদকাসক্তির অন্ধকার পেছনে ফেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বরিশালের দুই তরুণী। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। দুই তরুণীর চিকিৎসার জন্য পৃথকভাবে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাঁদের একজন সোনিয়া রোজ (ছদ্মনাম)। দরিদ্র পরিবারের সন্তান সোনিয়ার বাবা পেশায় একজন ক্ষুদ্র চা-দোকানি। পারিবারিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা সোনিয়া একপর্যায়ে মাদকাসক্তিসহ বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েন। গত ২১ জুন ২০২৬ তারিখে পুলিশ তাঁকে উদ্ধার করে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চার মাসের চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ জীবনে ফেরার পথে রয়েছেন তিনি।

সোনিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এ চেক তুলে দেন।

এদিকে, সরকারি শিশু পরিবার (দক্ষিণ)-এর নিবাসী অপর তরুণী আয়েশার চিকিৎসার জন্য আরও ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুই তরুণীর চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন বিবেচনায় জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (বর্তমানে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্র) ব্যবস্থাপক এবং সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

সংশ্লিষ্টরা মনে করেন, যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের সুযোগ পেলে প্রতিকূলতার শিকার তরুণীরাও নতুন করে জীবন গুছিয়ে নিতে পারেন। তাঁদের প্রয়োজন শুধু সহানুভূতি নয়, প্রয়োজন সময়োপযোগী চিকিৎসা ও সামাজিক সহযোগিতা।

দুই তরুণীর পাশে জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে, একটু সহযোগিতা ও সহমর্মিতা একজন মানুষের জীবন বদলে দেওয়ার পথ তৈরি করতে পারে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ