বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বাকি অংশও পুরোপুরি ধ্বংস করে দিতে হতে পারে। এ বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা খুব দ্রুতই জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

​গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হুমকি দেন। তিনি বলেন, বিষয়টি এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কখনো এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ট্রাম্প আরও উল্লেখ করেন, যদি সম্ভব হয় তিনি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চান না, তবে পরিস্থিতি তেমন দিকে মোড় নিলে হয়তো তা করতেও হতে পারে। তাঁর এই মন্তব্যে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার আশঙ্কা জোরালো হয়েছে, যদিও তিনি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি।

​মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে সৃষ্ট ক্ষতি পুষিয়ে ইরানকে পুরোপুরি পুনর্গঠন করতে প্রায় ২৫ বছর সময় লাগতে পারে। গত ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধ শুরু হয়েছিল, যার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

​এ ছাড়া, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে একটি প্রস্তাব পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তারা কোনো কিছুই করছে না। তবে ওই প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়বস্তু কিংবা মার্কিন অনুমোদনের ধরন সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ