বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা?

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৩

 

ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা?

ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসগেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা?

ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা?

​ বিশেষ প্রতিবেদন

​পটুয়াখালীর দশমিনায় নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে অর্থ বাণিজ্য ও ভোট কেন্দ্র পরিবর্তনের গুরুতর অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে। ৩ লাখ টাকা ঘুষ নিয়েও কেন্দ্র পরিবর্তন না করায় এবং সেই টাকা ফেরত পাওয়ার দাবিতে সরাসরি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হট্টগোল করেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় তোলপাড় শুরু হলে ফেঁসে যাওয়ার মুখে পড়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
​খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৩নং বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৫৫নং দক্ষিণ খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঐতিহ্যগতভাবে স্থানীয় ভোটারদের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু সমস্ত নিয়মকানুন ও নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনস্বার্থবিরোধী উপায়ে এই ভোটকেন্দ্রটি পরিবর্তনের পাঁয়তারা করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি মহলের প্রভাবে ৩ লাখ টাকার বিনিময়ে এই কেন্দ্র পরিবর্তন ও পুনর্বহালের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়।
​এই ঘটনার জেরে গত বুধবার দুপুরে বেতাগী-সানকিপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও স্থানীয় ওয়ার্ডের বাসিন্দা মো. হারুন ব্যাপারীর নেতৃত্বে ক্ষুব্ধ এলাকাবাসী সরাসরি উপজেলা নির্বাচন অফিসে প্রবেশ করেন। এ সময় তারা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ হাওলাদারের সামনেই পূর্বের দেওয়া ৩ লাখ টাকা ঘুষের অর্থ অবিলম্বে ফেরত চেয়ে হট্টগোল শুরু করেন। এই ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে মুহূর্তেই দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
​নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, ভোটকেন্দ্র স্থাপন, পরিবর্তন বা স্থানান্তরের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ভোটার তালিকা আইন ও নির্বাচন কমিশনের প্রবিধানমালা অনুযায়ী কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বা গোপনে জনমতকে উপেক্ষা করে হুট করে ভোটকেন্দ্র স্থানান্তর বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা থাকলেও দশমিনা উপজেলা নির্বাচন অফিসে যা ঘটেছে, তা নির্বাচন কমিশনের নিয়মনীতি ও সুশাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
​ঘটনার সত্যতা যাচাই ও ধামাচাপা দেওয়ার অভিযোগের তীর উঠেছে জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সির দিকেও। অভিযোগ রয়েছে, ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তদের বাঁচাতে নানা মহলে তদবির শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি দশমিনা কার্যালয় পরিদর্শন করলেও স্থানীয় এলাকাবাসীর ন্যায্য বক্তব্য না শুনে সরাসরি জনৈক হারুনের বাড়িতে গিয়ে গোপনীয় বৈঠক করেন, যা নিয়ে এলাকায় নতুন করে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​এদিকে অফিসকক্ষে ঢুকে টাকা ফেরত চাওয়ার ও ঘুষ নেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ হাওলাদার। তিনি দাবি করেন, “ভোটকেন্দ্র বহাল রাখা বা না রাখা সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখতিয়ার, আমার নয়। যারা অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ অসত্য এবং আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমি কারও কাছ থেকে কোনো ধরনের অর্থ গ্রহণ করিনি।
​অন্যদিকে, পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি গণমাধ্যমকে জানান, অভিযোগের বিষয়টি যদি সত্য প্রমাণিত হয়, তবে তা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং কমিশনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
​ঘুষ বাণিজ্যের মাধ্যমে জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন এলাকার ভোটাররা পূর্বের ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবি জানিয়েছেন। একইসঙ্গে অভিযুক্ত জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। সচেতন মহলের মতে, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় ধরনের হুমকি। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আন্দোলন আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ