বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজায় ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

পুরান ঢাকার চকবাজারে অবস্থিত মনজুর খান প্লাজা মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটের দিকে ওই মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে মার্কেটের ভেতরে থাকা দাহ্য পদার্থ ও তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ ১২ ঘণ্টার চেষ্টার পর আজ ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এবং ডাম্পিংয়ের কাজ শেষ করতে ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ