বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

চুয়েটে ২৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৯

​চট্টগ্রাম সংবাদদাতা:

​চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। নিজের দুর্ভোগের কথা জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা এখানে খুবই কষ্টের মধ্যে সময় পার করছি। আমাদের ঘরের ভেতর আটকে রাখা হয়েছে। গত রাতটি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। পরিস্থিতির সমাধানে আমি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।”

​মঙ্গলবার দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি জানান, এই মুহূর্তে বিস্তারিত কিছু বলার মতো অবস্থা তাঁর নেই। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর পরই তিনি পরবর্তী কথা বলবেন।

​জানা গেছে, অবরুদ্ধ থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে আন্দোলনেরত শিক্ষার্থীরা উপাচার্য ও ভেতরে অবস্থানরত অন্যদের জন্য দুপুরের নাশতা পাঠিয়ে দেন। এর আগে সকালের দিকেও শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা খাবার পাঠানো হয়েছিল।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল আটটার দিকে ছাত্রদলের নেতাকর্মী, কিছু সাবেক শিক্ষার্থী ও বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের তালা ভেঙে দীর্ঘ ২১ দিন পর নিজের কার্যালয়ে ঢোকেন ড. শেখ শরীফুল আলম। খবরটি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা তাঁকে অবিলম্বে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আহ্বান জানান এবং দুপুর ১২টা পর্যন্ত সময় দেন। নির্দিষ্ট সময়ে তিনি বের না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে বাইরে থেকে নতুন তালা ঝুলিয়ে দেন।

​বিকেলের দিকে ছাত্রদলের স্থানীয় সভাপতি ওয়াসহিফ রাশেদ ও তাঁর সঙ্গীরা এলাকা ত্যাগ করলেও উপাচার্য ও তাঁর সঙ্গীরা ভবনের ভেতরে আটকা পড়ে যান। দিনভর ভবনটির সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

​একপর্যায়ে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে এগিয়ে এলে শিক্ষার্থীরা আরও সোচ্চার হয়ে ওঠেন। তাঁরা ‘অনলাইন ভিসি, অনলাইন ভিসি’ সহ বিভিন্ন প্রতীকী ও প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

​সোমবার দিবাগত রাত দুইটার দিকে ভেতরের কয়েকজন অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডেকে পাঠানো হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের নজরদারিতে চুয়েটের নিজস্ব চিকিৎসা দল ভেতরে গিয়ে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ