বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

অর্থনৈতিক সংকট ও আবাসন সংকটে উত্তাল ইউরোপ: ফ্রান্স, স্পেন ও পর্তুগালে জনবিস্ফোরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৬

​বিশ্বজুড়ে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের উর্ধ্বগতি এবং আবাসন সংকটের চরম প্রভাবে অচল হয়ে পড়েছে ইউরোপের কয়েকটি প্রধান দেশ। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনার প্রতিবাদে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের রাস্তায় নেমে এসেছেন তরুণ ও ক্ষুব্ধ নাগরিকেরা।
​ফ্রান্সে শিক্ষাঙ্গন থেকে রাজপথে ছড়ানো সংঘাত
​ফ্রান্সে আন্দোলনের সূত্রপাত উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাত ধরে। দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট, জরাজীর্ণ শ্রেণিকক্ষ, ক্লাসের অতিরিক্ত চাপ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত শিক্ষকের অভাবে মাসের পর মাস পড়ালেখা ব্যাহত হওয়ার পর শিক্ষার্থীরা রাজপথে নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
​পরবর্তীতে এই আন্দোলনে যোগ দেয় দেশের সাধারণ মানুষ। বিশ্ববাজারে ক্রমান্বয়ে জ্বালানির দাম বৃদ্ধির পেছনে সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জেরে হরমুজ প্রণালি বন্ধ হওয়াকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। ফ্রান্সের শক্তিশালী শ্রমিক সংগঠন ‘জেনারেল কনফেডারেশন অব লেবার’ (সিজিটি) আন্দোলনে সংহতি জানিয়ে মজুরি ও পেনশন বৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে। মেয়াদের শেষ পর্যায়ে এসে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সাম্প্রতিক দশকের অন্যতম ভয়াবহ জনরোষের মুখোমুখি হয়েছেন।
​স্পেন ও পর্তুগালে আবাসন ও মানবিক সংকট
​প্রতিবেশী স্পেনে অসন্তোষের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে লাগামহীন বাড়িভাড়া ও আবাসনের তীব্র অভাব। মারিকারমেন আবাসকাল নামের ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের মর্মান্তিক ঘটনা এই বিক্ষোভকে আরও উসকে দেয়। একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাড়িভাড়া ২৩০ শতাংশ বাড়ালে তা পরিশোধে ব্যর্থ হন তিনি। মাথার ওপরের ছাদ হারিয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তির দুই সপ্তাহের মাথায় মারা যান ওই বৃদ্ধা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুরো দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
​একই সময়ে পর্তুগালসহ ইউরোপের অন্যান্য দেশেও তরুণেরা জীবনযাত্রার মান হ্রাস ও চরম বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ