বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​আদাবরে ছাত্রদল নেতা নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির পাহাড়: নালার কাজের নামেও চলত জুলুম

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৩

​নিজস্ব প্রতিবেদক

​রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন। তবে ডিবি পুলিশের হাতে তিনি গ্রেপ্তারের পর প্রকাশ পাচ্ছে তাঁর নিজস্ব এলাকা আদাবরে পরিচালিত নানা অপকর্মের তথ্য। শুধু মাছের আড়তেই নয়, আদাবরে সড়ক সংস্কারের কাজ থেকে শুরু করে স্থানীয় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি এবং দখলের একাধিক অভিযোগ রয়েছে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

​শুক্রবার আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকায় সরজমিনে অনুসন্ধানে স্থানীয় বাসিন্দারা নয়ন ও তাঁর অনুসারীদের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠার কথা জানান।

​বর্তমানে আদাবর মনসুরাবাদ হাউজিংয়ের ৬ নম্বর সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ড্রেনেজ ও সড়ক সংস্কারের কাজ চলছে। সেখানকার ৫০ থেকে ৬০টি বাড়ির বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার কাজের সুবিধার্থে বাড়িগুলোর পানি ও পয়োনিষ্কাশন নালা পুনর্নির্মাণের কাজ গৃহমালিকদের নিজেদের পছন্দের মিস্ত্রি দিয়ে করতে দেওয়া হয়নি। নয়নের অনুসারীরা জোর জবরদস্তি করে তাঁদের নিজেদের লোক দিয়ে এসব কাজ সম্পন্ন করায় এবং পরবর্তীতে প্রতিটি বাড়ি থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করে।

​ঐ সড়কের একটি বাড়ির নিরাপত্তাকর্মী মো. শহীদুল্লাহ জানান, অন্যান্য মিস্ত্রি দিয়ে করালে ১০ হাজার টাকার মধ্যে যে কাজ সম্ভব ছিল, সেটির জন্য নয়নের লোকজনকে বাধ্য হয়ে তিন ধাপে ২৩ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে।

​একই সড়কের ৬৯ ও ৭০ নম্বর বাড়ির ক্ষেত্রে নালার কাজের দোহাই দিয়ে ৫৫ হাজার টাকা দাবি করেন নয়নের অনুসারীরা। গৃহমালিক এত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়।

​বাড়ির তত্ত্বাবধায়ক সাজু হোসেন জানান, নিজেদের ছাত্রদল নেতা নয়নের লোক পরিচয় দিয়ে চার-পাঁচজন ব্যক্তি এসে জোরপূর্বক কাজ হাত নেয়। কাজ শেষে মোটা অংকের বিল দাবি করে তারা এবং টাকা দিতে না চাইলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত গড়ায়।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, শুধু সড়ক ও নালার কাজেই সীমাবদ্ধ ছিল না তাঁদের অপকর্ম। আদাবর এলাকার নির্মাণাধীন ভবন, ফুটপাতের হকার, এমব্রয়ডারি কারখানা থেকে নিয়মিত চাঁদা আদায় এবং জমি ও বাড়ি দখলের চেষ্টার মতো নানা অরাজকতার সাথেও নয়ন ও তাঁর অনুসারীরা সরাসরি জড়িত ছিলেন।

​বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) নয়নকে গ্রেপ্তার করার পর থেকে আদাবর এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও, তাঁর জড়িত থাকা সব অপকর্মের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ