বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

এইচ.আর.এইচ.এফ কুটির শিল্পের উদ্যোক্তা মিলন মেলা ও মাসিক উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৫৫

নিজস্ব প্রতিবেদক,
এইচ.আর.আইচ.এফ কুটির শিল্প’-এর আয়োজনে ‘উদ্যোক্তা মিলন মেলা ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে । বরিশাল নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটারে কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। আয়োজনে প্রতিষ্ঠানের সকল উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানে ।

​এইচ.আর.আই.এফ কুটির শিল্প-এর ব্যবস্থাপনা পরিচালক মো: মহিউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী হোটেলস এন্ড রিসোর্ট লিঃ-এর নির্বাহী পরিচালক মো: আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া নার্সিং ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মামুন খান, জেনোভা গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মো: জামাল হোসেন এবং এগ্রো ব্যবসা-এর পরিচালক সিকদার মো: ইচ্ছা নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: আনিসুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র ও কুটির শিল্প। এটি শুধু পণ্য উৎপাদনের ক্ষেত্র নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় হাতিয়ার। দেশীয় ঐতিহ্য ও হস্তশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ব্র্যান্ডিংয়ের ওপর বিশেষ জোর দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে তাকওয়া নার্সিং ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মামুন খান বলেন, কুটির শিল্প দেশের অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। নারী ও তরুণ সমাজ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে স্বাবলম্বী হয়ে উঠছে। উদ্যোক্তাদের এই অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে সঠিক প্রশিক্ষণ, স্বাস্থ্যসচেতনতা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
সভাপতি মোঃ মহিউদ্দিন ভূইয়া বলেন,
​এইচ.আর.আই.এফ কুটির শিল্প আজ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি হাজারো স্বপ্নবাজ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি সফল প্ল্যাটফর্ম। আমরা যখন এই যাত্র শুরু করেছিলাম, তখন লক্ষ্য ছিল আমাদের দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প ও হস্তশিল্পকে টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। আজ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি।
​আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কুটির শিল্পের গুরুত্ব, পণ্যের মান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর যে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন, তা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের উদ্যোক্তারা কেবল পণ্য তৈরি করছেন না, তারা একেকজন পরিবর্তনের কারিগর।​আগামী দিনে আমাদের পরিকল্পনা আরও সুদূর প্রসারী। আমরা উদ্যোক্তাদের পণ্যের বিপণন ব্যবস্থা আরও সহজ করা, ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি জোরালো করা এবং মানসম্মত প্রশিক্ষণের পরিধি আরও বাড়াতে কাজ করে যাচ্ছি। আপনারা যারা আজকে নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেদের উদ্যোগে সফল হয়ে উঠেছেন, আপনাদের পাশে এইচ.আর.আই.এফ কুটির শিল্প সর্বদা একটি বিশ্বস্ত পরিবার হয়ে থাকবে।
এছাড়াও, অনুষ্ঠানে কুটির শিল্পের প্রসার ও উদ্যোক্তাদের উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এইচ.আর.আই.এফ কুটির শিল্প-এর সিনিয়র সুপারভাইজার (অনলাইন) মো: আমিনুল ইসলাম এবং সুপারভাইজার সুরমা খানম। এছাড়া অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সিনিয়র সুপারভাইজার মো: আবুল হোসেন ইমন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ