বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনর্নির্বাচনী পরীক্ষা নেবে সরকার: শিক্ষামন্ত্রী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২০

এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যেই আবার পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মাধ্যমে শিক্ষার্থীরা অকৃতকার্য হওয়ার দীর্ঘ আক্ষেপ থেকে দ্রুত বেরিয়ে আসার সুযোগ পাবে। শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সরকার বছরের পর বছর অকৃতকার্যতার এই ধারা বা বোঝা বয়ে নিয়ে যেতে চায় না।

​আজ মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি জানান, পুনর্নির্বাচনী পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হবে, তারা সাধারণ ধারার শিক্ষাতেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তবে পুনর্নির্বাচনী পরীক্ষায়ও যদি কেউ অকৃতকার্য হয়, তবে তাদের সাধারণ ধারার পরিবর্তে কারিগরি শিক্ষায় স্থানান্তর করা হবে।

​বিদ্যমান নিয়ম অনুযায়ী, এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করলে একজন শিক্ষার্থীকে পরবর্তী বছরের পরীক্ষার জন্য পুরো এক বছর অপেক্ষা করতে হতো। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে যেমন একটি বছর ঝরে পড়ত, তেমনি তাদের ওপর মারাত্মক মানসিক চাপ তৈরি হতো। এ অবস্থা নিরসনে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা বেশ কিছুদিন ধরে ফল প্রকাশের স্বল্প সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক সম্মেলনেও শিক্ষার্থীরা ফল প্রকাশের তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার জোর দাবি উত্থাপন করে, যা দ্রুত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ