বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ঐতিহাসিক ৭ই নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৪৫

বিশেষ প্রতিনিধি:

আজ শনিবার, ৭ই নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনরুপাত্রা শুরু হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালনে বিএনপি সাত দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রা

দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এতে পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর ও ফার্মগেট হয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

​এর আগে সকালে শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার বা কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রীসহ দলের সিনিয়র নেতারা। রাজধানী ছাড়াও সারা দেশের জেলা ও মহানগরে আজ একযোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

​ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের

এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক জনতা ও সৈনিকরা রাজপথে নেমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় ফ্যাসিবাদের উত্থান রুখতে দেশের রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

​৬ ঘণ্টা এক্সপ্রেসওয়েতে ফ্রি চলাচলের সুযোগ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চালকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ টোলমুক্ত থাকবে। এ সময় ঢাকা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন বিনা টোলে যাতায়াত করতে পারবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ