বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশালা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২২

নিজস্ব প্রতিবেদক: ‎

জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে ৩৫ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ৫ ই নভেম্বর হোটেল রিচমার্ট মিলনায়তনে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।

‎ ‎কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ এবং সাথী আক্তার যুব সংগঠক । ‎ ‎ ‎কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। ‎ ‎আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। ‎

‎আয়োজকদের মতে, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে অবহিত করাই নয়, বরং সেসব সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ করা এবং ইতিবাচক পরিবর্তনে উদ্যোগী হওয়ার সক্ষমতা তৈরি করাও এ কর্মশালার অন্যতম লক্ষ্য। ‎

‎‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য তরুণ-তরুণীদের সম্পৃক্ততার মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ