বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: চালকসহ তিন স্টাফের যাবজ্জীবন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৮

টাঙ্গাইল প্রতিনিধি

​ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে চালক, সহকারী ও কন্ডাক্টরসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

​রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাভার পরিবহনের বাস চালক দিনাজপুর চিরিরবন্দরের আলতাফ হোসেন (২৫), চালকের সহকারী সুনামগঞ্জ জামালগঞ্জের রাব্বি (২১) এবং বাসের কন্ডাক্টর ফরিদপুর নগরকান্দার সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪)।

​মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমরাও খান দিপু সূত্রে জানা যায়, ঘটনার দিন (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী। পথে অন্য যাত্রীরা নিজ নিজ গন্তব্যে নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে যায়। এই সুযোগে চলন্ত বাসে আসামিরা একে একে ওই নারীকে ধর্ষণ করেন। এছাড়া ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা সোনার কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।

​পরবর্তীতে বাসটি নিয়ে আসামিরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘুরতে থাকেন এবং পরদিন সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় গাড়ি থামান। সেখানে টহলরত হাইওয়ে পুলিশকে দেখে ভুক্তভোগী নারী ঘটনাটি জানান। হাইওয়ে পুলিশ সাথে সাথে বাসসহ তিন আসামিকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে। সেদিনই নির্যাতিত নারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

​মামলাটির তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ