নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির গ্রেপ্তার
রিপোর্টার :
আপডেট সময় :
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
/
১১৫
বার পঠিত
/
শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন....
নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিন সাব্বিরকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানার একটি এজাহারভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি হিসেবে সাব্বিরকে আটক করা হয়। এছাড়া তিনি আওয়ামী লীগের বিভিন্ন গোপন মিটিং, মিছিল ও সভায় জড়িত ছিলেন বলেও জানা যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার...
৩১
নিজস্ব প্রতিবেদক,
বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিন সাব্বিরকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানার একটি এজাহারভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি হিসেবে সাব্বিরকে আটক করা হয়।
এছাড়া তিনি আওয়ামী লীগের বিভিন্ন গোপন মিটিং, মিছিল ও সভায় জড়িত ছিলেন বলেও জানা যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।