বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

নতুন দুই মেট্রোরেল: ৮ উড়াল স্টেশন ও ১১ কিলোমিটার রেলপথ নির্মাণে চুক্তি স্বাক্ষর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৪

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ‘এমআরটি লাইন-১’ এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ‘এমআরটি লাইন-৫ (উত্তর)’ প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার বিকেলে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল ভবনে আনুষ্ঠানিকভাবে চারটি প্যাকেজের অধীনে ঠিকাদার নিয়োগের চুক্তি সই সম্পন্ন হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত এই চুক্তির মাধ্যমে নতুন দুই মেট্রোরেলের ৮টি উড়াল স্টেশন ও ১১ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণের মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

​বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই দুই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১-এ (২১টি স্টেশন) ১ লাখ ১৪ হাজার কোটি টাকা এবং ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫-এ (১৪টি স্টেশন) ৮৯ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে। ২০৩৩ সালের মধ্যে উভয় লাইনের নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

​চারটি প্যাকেজের কাজ বণ্টন:

  • ​এমআরটি লাইন-১ (ডিপো ও উড়ালপথ): এর আওতায় ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেডসহ ৪৯টি ডিপো অবকাঠামো তৈরি করবে চীনের সিনোহাইড্রো ও এসইবিসিএল। অন্যদিকে ৫ কিলোমিটার উড়াল পথ এবং জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুল স্টেশন তৈরি করবে চীনের সিআরইসি, এমবিইসি ও জাপানের এমআইএল।
  • ​এমআরটি লাইন-৫ (ডিপো ও অবকাঠামো): হেমায়েতপুরের ডিপো ও প্রশাসনিক অবকাঠামো নির্মাণের কাজ পেয়েছে তাইওয়ানের সিপিসি ও দক্ষিণ কোরিয়ার হানিল।
  • ​এমআরটি লাইন-৫ (রেলপথ ও স্টেশন): হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত ৬.৫০ কিলোমিটার উড়াল পথ এবং হেমায়েতপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারা—এই ৫টি স্টেশন নির্মাণের দায়িত্ব পেয়েছে সিআরইসি–এমআইএল–এমবিইসি জোট।

​ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমসহ জাইকা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সচিব জানান, ঢাকার যানজট মুক্ত রেখে আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতেই দ্রুত গতিতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ