বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পরিবেশ সুরক্ষায় বিশেষ পদক্ষেপ: বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিচ্ছন্ন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

নিজিস্ব প্রতিবেদক: বরিশাল 

একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে বরিশাল সদর উপজেলা পরিষদের নতুন ভবন সংলগ্ন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরটি পরিষ্কার করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে প্রত্যক্ষ সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবক সংগঠন ‘বিডি ক্লিন’ বরিশাল।

​শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযানের শুরুতে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা। শপথ শেষে জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিডি ক্লিনের সদস্যরা সরাসরি পুকুরের বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের কাজে নেমে পড়েন।

​দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

​কর্মসূচ্যে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, “সুস্থ পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। নিজের বসতভিটা ও চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রাকৃতিক জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।” পরিচ্ছন্নতাকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

​উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা জানান, পরিচ্ছন্ন সদর উপজেলা গঠনে সাধারণ মানুষের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি পরিবেশ রক্ষায় স্থানীয়দের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

​এই পরিচ্ছন্নতা অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নাওশীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ