বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পোশাকশ্রমিকদের ৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

​ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ ৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ করছেন কয়েক এক কারখানার পোশাকশ্রমিকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো ও লিবার্টি গার্মেন্টসসহ একাধিক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে রাস্তায় নেমে আসেন এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে করে ব্যস্ততম এই সড়কের দুপাশেই যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের পূর্ণ অধিকার প্রদান, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ অন্যান্য শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন, অহেতুক শ্রমিক ছাঁটাই বন্ধ এবং সার্বিকভাবে শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

​সরেজমিনে দেখা যায়, পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বহু যাত্রী বাধ্য হয়ে হেঁটে বা বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও বিশৃঙ্খলা ঠেকাতে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

​শিল্প পুলিশ-৪ (আদমজী)-এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক জানান, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা রাস্তায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লিংক রোডে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ অব্যাহত ছিল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ