বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জিম্মি করে হয়রানির অভিযোগ প্রধান সহকারী রুহুল আমিনের বিরুদ্ধে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৩

নিজস্ব প্রতিবেদক:

​বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (রহমতপুর) প্রধান সহকারী রুহুল আমিনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে অর্থ আদায়, হয়রানি ও অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে এমন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করে আসছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
​শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি সার্টিফিকেট, মার্কশিটসহ বিভিন্ন একাডেমিক ও দাপ্তরিক কাগজপত্র সংগ্রহ করতে গেলে প্রধান সহকারী রুহুল আমিনকে নিয়মবহির্ভূতভাবে টাকা দিতে হয়। নির্ধারিত বা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও অসহযোগিতা করা হয়। এমনকি সামান্য কাজের জন্যও তাঁর কক্ষে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখা হয়।
​নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, একটি জরুরি কাগজপত্রের জন্য প্রধান সহকারী রুহুল আমিনের কক্ষে গেলে তিনি কাগজটি ছুড়ে ওই শিক্ষার্থীর গায়ে মারেন। এ ধরনের অপেশাদার ও উদ্ধত আচরণে সাধারণ শিক্ষার্থীরা চরম অপমানিত ও আতঙ্কিত বোধ করছেন।
​শিক্ষার্থীদের আরও অভিযোগ, দাপ্তরিক প্রয়োজনে তাঁর কাছে গেলেই তিনি প্রায়ই অশোভন আচরণ, গালিগালাজ এবং নানা ধরনের হুমকি দিয়ে থাকেন। ফলে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম নিয়েই অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
​জানা গেছে, রুহুল আমিন কর্মজীবনের শুরুতে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের রহমতপুর ক্যাম্পাসে প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
​একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে শিক্ষার্থীদের প্রতি সহযোগিতামূলক ও শিক্ষার্থীবান্ধব আচরণ প্রত্যাশিত হলেও তার উল্টো চিত্র দেখছেন শিক্ষার্থীরা। দাপ্তরিক সেবা পেতে গিয়ে প্রতিনিয়ত হয়রানি ও অনৈতিক অর্থ দাবির শিকার হচ্ছেন তারা।
​এ অবস্থায় প্রধান সহকারী রুহুল আমিনের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ইনস্টিটিউটের সব ধরনের একাডেমিক সেবা হয়রানি ও অনৈতিক অর্থ লেনদেনমুক্ত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ