বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালে নারী ভোটাধিকার ও ক্ষমতায়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৩

নিজস্ব প্রতিবেদক:

নারী ভোটাধিকার, ক্ষমতায়ন ও সমাজে নারীর নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালের বান্দ রোডের ইউরো কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী উন্নয়ন, ভোটাধিকার প্রয়োগে নারীর অংশগ্রহণ, নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নারীদের নিয়ে পরিচালিত একটি জরিপের তথ্য উপস্থাপন করা হয়। জরিপে উঠে আসা বিভিন্ন সামাজিক মতামত ও দৃষ্টিভঙ্গি আলোচনায় গুরুত্ব পায়। এসব তথ্যের ভিত্তিতে সমাজে নারীর অবস্থান, অধিকার, অংশগ্রহণ এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনা সভায় বর্তমানে নারী ক্ষমতায়নের গুরুত্ব বিশেষভাবে প্রাধান্য পায়। নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক প্রতিবন্ধকতা দূর করা এবং সমাজের বিভিন্ন পর্যায়ে নারীর মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগো ফাউন্ডেশনের বরিশালের ইয়ুথ কো-অর্ডিনেটর মোহাম্মদ জিয়াউল ইসলাম জিতু। কর্মসূচির আয়োজনে দায়িত্ব পালন করেন জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর মোহাম্মদ জাকারিয়া আলম ও আব্দুল মুকিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের প্রতিনিধি, মহিলা ও শিশু অধিদপ্তরের পরিচালক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আলোচনা সভার মূল লক্ষ্য ছিল নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা এবং সমাজে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য করণীয় নির্ধারণে অংশগ্রহণমূলক আলোচনা এগিয়ে নেওয়া। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নারীর অধিকার প্রতিষ্ঠা, সমান সুযোগ সৃষ্টি এবং সমাজের উন্নয়নে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ