বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

​বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে ডা. সুরঞ্জিত দাস নামের এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই তাঁকে গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। শেষ পর্যন্ত আত্মগোপনে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​এর আগে ওই দিন বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. সুরঞ্জিত দাসের নিজস্ব চেম্বারে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় ডা. সুরঞ্জিত দাস তাঁর চেম্বারে নিয়মিত রোগী দেখছিলেন। এ সময় মো. বেলায়েত হোসেন খান নামের এক ব্যক্তি চিকিৎসকের কাছে আসেন। চেম্বারে সেই মুহূর্তে আরেকজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছু সময় অপেক্ষা করতে বলেন। অভিযোগ রয়েছে, এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে ওই ব্যক্তি তাঁর ছেলে যুবদল নেতা ইমরান খান সালামকে খবর দেন।
​খবর পেয়ে ইমরান খান সালাম ও তাঁর সঙ্গে থাকা আরও ৩-৪ জন অনুসারী সরাসরি চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এরপর ডা. সুরঞ্জিত দাসের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং তাঁকে গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরিস্থিতি প্রতিকূল দেখে চিকিৎসক কোনোমতে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেন।
​ভুক্তভোগী ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, একজন রোগীকে সাময়িক অপেক্ষা করতে বলায় ক্ষমতার অপব্যবহার করে তাঁর ওপর হামলা চালানো হয়। সরকারি কাজে বাধা প্রদান এবং অশ্লীল ভাষায় গালাগালের পাশাপাশি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাস্থ্যসেবা দেওয়ার মতো একটি প্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
​এদিকে এ হামলার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। সাময়িকভাবে সেবা কার্যক্রম বন্ধ রাখলেও পরবর্তীতে রোগীদের কথা চিন্তা করে জরুরি বিভাগের সেবা চালু রাখা হয়।
​বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত ইমরান খান সালামকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
​গুরুত্বপূর্ণ একটি সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকের ওপর হামলার এমন ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। চিকিৎসকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে নির্বিঘ্ন সেবা বজায় রাখতে প্রশাসনের জোরালো ভূমিকা দাবি করেছেন এলাকাবাসী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ