বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বাকেরগঞ্জে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়ায় অবস্থিত দক্ষিণ বাদলপাড়া খাদেমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় অসহায় ও সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালক মুফতি মজিবুর রহমান, লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার এবং সংগঠনটির সক্রিয় সদস্য নাজমুল ইসলাম ও রেজাউল ইসলাম।

লাভ ফর ফ্রেন্ডস দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কুরআন পাঠে আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ