বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বাবুগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: ২৬ হাফেজ পেলেন ক্রেস্ট ও সনদ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৪

বাবুগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে পরম আবেগ ও উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করায় ২৬ জন হিফজ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
​রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী মিরগঞ্জ লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসার হলরুমে এ বর্ণাঢ্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
​হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​কাজী মো. শোয়াব, পুলিশ সুপার (অপারেশন), বরিশাল। ​হাফেজ মাওলানা আবদুল্লাহ নেছারী, সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখা।​হাফেজ কারী ফয়জুল্লাহ হুসাইন, সেক্রেটারি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখা।​হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক সাইফুল রহিম, বাবুগঞ্জ কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. রফিকুল ইসলাম, কলেজ গেট বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. মজিবুর রহমান, লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রাসেল হুসাইন এবং মাওলানা মো. শামসুল হকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।​সম্পূর্ণ আয়োজনটি সুসংগঠিত করতে সার্বিক সহযোগিতা করেন লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসার সভাপতি মো. ফরিদ উদ্দিন আকন, সেক্রেটারি মো. শহীদুক ইসলাম ও মো. নাসির উদ্দিন।​দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্যায়ে বিশ্ব উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হাফেজ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ