বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বিএম কলেজ ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, বহিরাগত প্রবেশ ও সিসিটিভি ক্যাবল কাটার অভিযোগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২২

​বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনীকুমার ছাত্রাবাসে সড়ক নির্মাণকাজ বন্ধের ব্যাখ্যা ও নানা সমস্যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ডাকা এক সভাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাদের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

​শিক্ষার্থীরা জানান, গত ২৬ অক্টোবর ছাত্রাবাসের সড়কের ঢালাই কাজ শেষ মুহূর্তে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এতে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক নির্মাণকাজ পুনরায় শুরু, বিভিন্ন সমস্যা সমাধানে ব্লকভিত্তিক ছাত্র প্রতিনিধি নির্বাচন ও বার্ষিক পিকনিকের প্রস্তুতির জন্য রাত ১০টার দিকে সভার আয়োজন করেন শিক্ষার্থীরা।

​সভা চলাকালে রাত পৌনে ১১টার দিকে বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন সেখানে উপস্থিত হন। একপর্যায়ে সাধারণ সম্পাদক বক্তব্য শুরু করলে দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এ সময় শিক্ষার্থীরা ঢালাইয়ের শেষ মুহূর্তে কাজ বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

​সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বাকবিতণ্ডার একপর্যায়ে সভায় ১৫ থেকে ২০ জন বহিরাগত প্রবেশ করে শোরগোল তৈরি করে। পাশাপাশি ছাত্রাবাসের এক কর্মচারীর থেকে চাবি ছিনিয়ে নিয়ে সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে ফেলা হয়। ঘটনার সময় কিছু যুবকের হাতে লাঠিসোঁটা ও কাঠ দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। শিক্ষার্থীরা দ্রুত সড়কের কাজ সম্পন্ন ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

​তবে বহিরাগত নিয়ে আসার কথা অস্বীকার করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। তিনি জানান, সড়কে অনিয়ম হওয়ার কারণে ঠিকাদারের কাজ বন্ধ রাখা হয়েছিল। ছাত্রাবাসে সামান্য কথা-কাটাকাটি ছাড়া আর কিছু হয়নি। সিসিটিভির তার কাটার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

​রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ জানান, মূলত সড়ক নির্মাণকাজ বন্ধ থাকা নিয়েই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পুলিশ ও সহকারী সুপারের উপস্থিতিতে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ