বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

যৌতুকের জন্য স্ত্রীর হাত-পায়ের রগ কর্তন অভিযুক্ত শাকিল গ্রেফতার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টার মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে।
প্রায় ১০ বছর আগে শাকিল ফকিরের সঙ্গে ভিকটিমের বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি শাকিল ব্যবসায়িক কথা বলে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৩ অক্টোবর (বা ঘটনার দিন) আসামিরা ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে তাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তার পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮ (পটুয়াখালী ক্যাম্প) ও এসআরবি-২ (বসিলা ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ