বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

নিজস্ব প্রতিবেদক:

‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবহার্য সামগ্রী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কোমলমতি ইয়াতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর আমানতগঞ্জ পীর সাহেব রোডে অবস্থিত মাওলানা ইয়াছিন রহমাতুল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসা (ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং)-এ এই আয়োজন করা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ও সক্রিয় সদস্য মিরাজুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে ইয়াতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে কলম, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, চকলেট ও টিস্যু বিতরণ করা হয়।
‎
‎লাভ ফর ফ্রেন্ডস সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইয়াতিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ