বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১০৯
    • ​

 

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের জুনিয়র বাজার এলাকার কোলচর গ্রামের হতদরিদ্র পরিবারের ১৭ বছরের কিশোর মো. আশিক হোসেন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার শরীরের হাঁটুর নিচের অংশ পুরোপুরি অবশ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত ব্যয়বহুল ইনজেকশন দেওয়া না হলে এই প্যারালাইসিস বা অবশ ভাব ধীরে ধীরে বুক পর্যন্ত ছড়িয়ে পড়লে তার জীবন রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে আশিকের পরিবার তার চিকিৎসার ব্যয় বহন করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।

​আশিকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক আমির মোল্লার একমাত্র ছেলে। দিনমজুর বা অতি সাধারণ আয়ের পরিবারে জন্ম নেওয়া আশিককে নিয়ে দীর্ঘদিন ধরেই সংগ্রাম করে আসছে পরিবারটি। সম্প্রতি হঠাৎ করেই আশিকের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তার হাঁটুর নিচের অংশ অবশ হয়ে যায়। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, আশিককে সুস্থ করে তুলতে প্রতিদিন ৮টি করে ৫ দিনে মোট ৪০টি জীবনরক্ষাকারী ইনজেকশন দিতে হবে। প্রতিটি ইনজেকশনের বাজারমূল্য ১৪,০০০ টাকা। সে হিসেবে শুধুমাত্র ইনজেকশন বাবদ মোট ৫ লাখ ৬০ হাজার টাকার প্রয়োজন, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

​আজ চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সময়মতো এই ইনজেকশনগুলো দিতে না পারলে অবশ ভাব বাড়তে বাড়তে বুক পর্যন্ত পৌঁছে যাবে এবং তখন আর তাকে বাঁচানো সম্ভব হবে না। একমাত্র সন্তানকে বাঁচাতে বাবা-মা ও আত্মীয়স্বজনরা সমাজের বিত্তবান, দাতা সংস্থা এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

 

​সহযোগিতা পাঠানোর ঠিকানা:

 

আপনার সামান্য সহযোগিতা ও একটি শেয়ার এই ১৭ বছরের কিশোরের প্রাণ বাঁচাতে পারে। আশিকের চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিচের নম্বরে:

​বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৬০৬৩২০৭৬৪​আশিকের পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ