বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

এফডিআইএল পরিদর্শনে বিএম কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

নিজস্ব প্রতিবেদক:

সরকারি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের একঝাঁক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বরিশালের আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল) পরিদর্শন করেছেন।

​পরিদর্শনকালে শিক্ষার্থীদের ল্যাবরেটরির বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয় এবং গবেষণাগারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিআইএল বরিশালের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. মো. ইব্রাহীম খলিল।

​এ সময় ডা. মো. ইব্রাহীম খলিল বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের আমাদের ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশেষ করে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) মোকাবেলায় এফডিআইএল যে উদ্যোগ ও ভূমিকা রাখছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​তিনি আরও যুক্ত করেন, শিক্ষা ও গবেষণার সমন্বয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভাগের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের গবেষণাগারের কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধরনের পরিদর্শন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​পরিদর্শন শেষে বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণাগারের আধুনিক সুযোগ-সুবিধা এবং ল্যাব কর্মকর্তাদের ইতিবাচক সহযোগিতার প্রশংসা প্রকাশ করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ