বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৪১

 

​মানিকগঞ্জ প্রতিনিধি : পরিবেশবান্ধব ও আধুনিক নৌ-যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

​আজ বৃহস্পতিবার সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের সার্বিক পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। ঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কেবিন ক্রুজারে করে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ নৌপথে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। সরকারের লক্ষ্য নৌপথকে আধুনিকায়ন করা এবং সাধারণ যাত্রীদের সর্বোচ্চ সেবা সুনিশ্চিত করা।”

​তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ঘাটের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

​পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ