বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ৩০

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৬

​নিজস্ব প্রতিবেদক,

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখের ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে মহানগরীর ৪টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
​১৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে বিএমপির চারটি থানা এবং গোয়েন্দা পুলিশ।
১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভূক্ত (জিআর ও সিআর) মোট ০৬ জন পলাতক আসামিকে আটক করা হয়।বিভিন্ন অপরাধে দায়েরকৃত নিয়মিত মামলায় আরও ০৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল মহানগর অধ্যাদেশে অপরাধজনিত কারণে ১৭ জনকে গ্রেফতার করা হয়।​সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার এই বিশেষ আভিযানিক কার্যক্রমে মোট ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​বিএমপি সূত্র আরও জানায়, নগরবাসীর সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ