বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আরও গতিশীল ও মজবুত হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত
রিপোর্টার :
আপডেট সময় :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৮৭
বার পঠিত
/
শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আরও গতিশীল ও মজবুত হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় ও বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের আলোচনাকে অত্যন্ত সফল ও ইতিবাচক উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা দুই লাখ টনেরও বেশি গুণগত মানসম্পন্ন গম এবং অন্যান্য খাদ্যশস্য বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গবাদিপশুর খাদ্যের চাহিদা মেটাতে ব্যবহৃত হচ্ছে। এর ফলে পুষ্টিকর খাদ্যের যোগান যেমন বাড়ছে, তেমনই সামগ্রিক খরচও অনেকাংশে সাশ্রয় হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খাদ্য ও...
২৪
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় ও বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের আলোচনাকে অত্যন্ত সফল ও ইতিবাচক উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা দুই লাখ টনেরও বেশি গুণগত মানসম্পন্ন গম এবং অন্যান্য খাদ্যশস্য বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গবাদিপশুর খাদ্যের চাহিদা মেটাতে ব্যবহৃত হচ্ছে। এর ফলে পুষ্টিকর খাদ্যের যোগান যেমন বাড়ছে, তেমনই সামগ্রিক খরচও অনেকাংশে সাশ্রয় হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, খাদ্য ও কৃষি খাতের এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।