
বিশেষ প্রতিনিধি, বরিশাল:
পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ারের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি স্থানীয় হলরুমে আয়োজিত এক সুধী সমাবেশে এই অর্থ বিতরণ করা হয়।বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরস্পরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। বক্তারা বক্তব্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোঃ রহমাতুল্লাহ।
এছাড়াও সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
মানিক মুখার্জি কুডু, সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ।
মৃণাল কান্তি সাহা, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বরিশাল।
নারায়ণ চন্দ্র দে নারু, সাবেক সভাপতি, মহানগর পূজা উদযাপন পরিষদ।
অ্যাডভোকেট প্রিয় লাল মন্ডল, সহ-সভাপতি, জেলা কমিটি।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।