বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৫৬

সৌদি আরবের জেদ্দায় মদিনা থেকে ফেরার পথে আল-হিমনা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিনটি পরিবারের ১৩ জন সদস্য হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে ঢাকায় পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​দুর্ঘটনাকবলিত গাড়িটিতে সৌদি আরবের ‘আল-আবির’ কোম্পানিতে কর্মরত চারজন কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। ট্রাফিক দপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।

​নিহত ও আহতদের বিবরণ:

  • ​নিহত (৭ জন): জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে (ইয়াসির ও ইয়াজান) ও মেয়ে (বুশরা); আলম শাহর স্ত্রী (সানজিদা) ও মেয়ে (ফারিয়া); এবং ইলিয়াসের স্ত্রী (আফসানা বিবি)।
  • ​আহত (৬ জন): জিয়াউর রহমানের স্ত্রী (শাকিরা) ও মেয়ে (ইউসরা); আলম শাহ ও তাঁর ছেলে (ফয়সাল); ইলিয়াস এবং গফুর আলম। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ