বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ মনির হোসেন

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশব্যাপী লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিন লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সহিংসতার আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেদিন নিহত ব্যক্তিদের স্মরণ করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্য দিবালোকে জামায়াতের ছয়জন নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। হত্যাকাণ্ডের পর মরদেহের ওপর নৃত্য করার অভিযোগও সেই দিনের ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছিল। এমন নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মাওলানা আবদুল জব্বার বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সহিংসতার অবসান ঘটাতে হবে। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে যেন সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক কর্মীদের প্রাণ দিতে না হয়, সে জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। অতীতের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, কোতোয়ালি উত্তর থানা জামায়াতের আমির আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার এবং বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ ও গির্জা মহল্লাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং রাজনৈতিক সহিংসতার অবসানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ