বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​আলিম পরীক্ষার ফলাফল: ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ও নেছারাবাদ জিনাতুননেছা মহিলা কামিল মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩১

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:

মেধা ও চরিত্র বিকাশে অনন্য ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও আলিম পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে। একই সাথে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী নেছারাবাদ জিনাতুননেছা মহিলা কামিল মাদ্রাসাও তাদের ধারাবাহিক সাফল্য অক্ষুণ্ণ রেখেছে। উভয় প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের এই গৌরবজনক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও পুরো জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।

​মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)-এর হাত ধরে প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ১৯৫০ সাল থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদ্রাসা শিক্ষা কারিকুলামে এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এবারের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মাদ্রাসা থেকে ৬৭ জন শিক্ষার্থী এ প্লাস (A+) এবং ২৪৩ জন শিক্ষার্থী ‘এ’ (A) গ্রেড অর্জন করেছে। বাকি শিক্ষার্থীরাও অত্যন্ত সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে।

​এদিকে, সমাজে নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) কর্তৃক ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ‘নেছারাবাদ জিনাতুননেছা মহিলা কামিল মাদ্রাসাও’ তাদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীরাও আলিম পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে ১৯ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ২৭ জন শিক্ষার্থী ‘এ’ (A) গ্রেড এবং বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের সুনামকে আরও সমৃদ্ধ করেছে।

​প্রতিষ্ঠান দুটির এমন ঈর্ষণীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবেদিতপ্রাণ পাঠদান এবং অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ