বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

উজিরপুরে স্বামীর বসতভিটা দখল: হুমকির মুখে বিধবা নারী এলাকাছাড়া

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৬

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের উজিরপুরে স্বামীর মৃত্যুর পর বসতভিটা দখল, শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির মুখে এক বিধবা নারী ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাকাঠী গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় বর্তমানে ভুক্তভোগী নারী পাশের গ্রামে এক আত্মীয়ের আশ্রয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ভরশাকাঠী গ্রামের বাসিন্দা আনোয়ার সিকদার মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই রেখে যাওয়া স্থাবর সম্পত্তি হাতিয়ে নিতে তৎপর হয়ে ওঠে তাঁর পরিবার। আনোয়ারের স্ত্রী নাছিমা বেগমের (৫০) ওপর নির্যাতন শুরু করেন তাঁর দেবর রফিকুল ইসলাম সিকদার, জা খুকু মণি এবং ভাতিজা শাওন সিকদার। একপর্যায়ে জমি চাষাবাদে বাধা দেওয়ার পাশাপাশি গভীর রাতে বসতঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে তাকে আতঙ্কে রাখা হতো। সম্প্রতি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে।

​ভুক্তভোগী নাছিমা বেগম জানান, অভিযুক্তরা জোরপূর্বক তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রাম না ছাড়লে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তিনি রাতের আঁধারে স্বামীর ঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। এই সুযোগে সরকারি অনুদানে পাওয়া ঢেউটিনসহ যাবতীয় মালামাল লুটে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

​এ বিষয়ে শাওন সিকদার দাবি করেন, উক্ত বাড়িতে নাছিমা বেগমের নিজস্ব কোনো ঘর ছিল না। তবে মৃত আনোয়ার সিকদার সেই সম্পত্তির বৈধ ওয়ারিশ ছিলেন—এমন তথ্য তিনি স্বীকার করেছেন। অন্যদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম ও খুকু মণিকে না পাওয়ায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ১০ অক্টোবর নাছিমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ