বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​একই মহল্লার তিন প্রভাবশালী নেতা, বরিশালের মেয়র পদে ত্রিমুখী আলোচনা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২২

​বরিশাল প্রতিনিধি:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ঘিরেই পুরো নগরীতে এখন বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নগরীর অভিজাত এলাকা ব্রাউন কম্পাউন্ড। একই মহল্লার বাসিন্দা ও খুব কাছাকাছি দূরত্বের মধ্যে বসবাসকারী প্রভাবশালী তিন নেতা মেয়র পদে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

​এই তিন আলোচিত নেতা হলেন—বিএনপির সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্তমান প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিস জাহান শিরিন এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। জন্ম ও বেড়ে ওঠার সুবাদে সান্টু ও হেলাল এই এলাকার স্থায়ী বাসিন্দা হলেও রাজনীতি সূত্রে সেখানেই অবস্থান করছেন বিলকিস জাহান শিরিন। এমনকি অতীতে তিনি এমপি সান্টুর বাসায় ভাড়া থাকছিলেন বলেও জানা যায়।

​নির্বাচনী মাঠ ও প্রার্থীদের বর্তমান পরিস্থিতি:

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও চার্টার্ড দলগুলোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি তাদের চূড়ান্ত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন মোয়াজ্জেম হোসাইন হেলাল, যাঁকে বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে। এছাড়া ইসলামী আন্দোলন থেকে অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, এনসিপির এম আনোয়ার হোসেন সিকদার এবং বাসদের পক্ষ থেকে ড. মনীষা চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।

​অন্যদিকে, বিএনপি থেকে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য লবিং ও দৌড়ঝাঁপ করছেন ডজনেরও বেশি নেতা। এই লম্বা তালিকায় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু এবং প্রশাসক বিলকিস জাহান শিরিন ছাড়াও রয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, মনিরুজ্জামান ফারুকসহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।

​স্থানীয়দের অস্বস্তি:

একই এলাকার দুই হেভিওয়েট নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হওয়ায় এবং অপরজন জামায়াতের চূড়ান্ত প্রার্থী হওয়ায় ব্রাউন কম্পাউন্ডের বাসিন্দারা কিছুটা জটিলতায় পড়েছেন। জামায়াতের নেতাকর্মীদের নির্দিষ্ট অবস্থান থাকলেও বিএনপির স্থানীয় সমর্থক ও সাধারণ ভোটাররা পড়েছেন ‘শ্যাম রাখি না কুল রাখি’ পরিস্থিতিতে। কার পক্ষে মুখ খুলবেন বা কার প্রচারণায় অংশ নেবেন—তা নিয়ে উভয় সংকটে আছেন তারা।

​মেয়র পদে নির্বাচন করার বিষয়ে এমপি সরদার সরফুদ্দিন সান্টু যুগান্তরকে জানান, অতীতেও তিনি মেয়র পদে নির্বাচন করেছিলেন এবং সে সময় জোর করে তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। দল বা দলের চেয়ারম্যান যদি তাঁকে মনোনয়ন দেন, তবে তিনি অবশ্যই আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ