বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৫৬ জিম্মি উদ্ধার: গুলিতে সেনাসদস্য নিহত, পাহাড়ে তিন লাশ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৭

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাদের থানায় নেওয়া হয়। উদ্ধারের পর ভুক্তভোগীদের কাছ থেকে পাচারচক্রের নির্মম নির্যাতন ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
​অভিযান চলাকালে সশস্ত্র পাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের (রামু ক্যান্টনমেন্ট) সদস্য তিতাস শেখ (২৭) নিহত হয়েছেন। যৌথবাহিনীর এই অভিযানে পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
​জিম্মিদের লোমহর্ষক বর্ণনা
উদ্ধার হওয়া ফরিদপুরের আসাদুজ্জামান জানান, উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক রোহিঙ্গা প্রলোভন দেখিয়ে তাকে পাহাড়ে ডেকে এনে পাচারকারীদের হাতে তুলে দেয়। তিনি টানা আট দিন একটি ঝুপড়ি ঘরে বন্দি ছিলেন এবং পাহাড়ে ৪০-৫০ জনের একটি সশস্ত্র পাহারাদল ছিল। দুবার পালানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।
​উখিয়ার বাসিন্দা মো. সাইফুল ও মিজানুর রহমান সাগর জানান, এক দালাল কাজ দেওয়ার কথা বলে তাদের পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে তারা জানতে পারেন, প্রতিজনকে এক লাখ টাকায় কেনা হয়েছে। প্রতিবাদ বা কথা বলতে গেলেই লোহার শিকলে বেঁধে অমানুষিক মারধর করা হতো। দিন শেষে খাবারের নামে দেওয়া হতো সামান্য কাঁচা লাউ আর ডাল। সাগরপথে পাচারের উদ্দেশ্যে ট্রলারে তোলার ঠিক আগমুহূর্তে যৌথবাহিনী তাদের উদ্ধার করে।
​পাহাড়ে সাঁড়াশি অভিযানের দাবি
সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় পুরো টেকনাফে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যংয়ের দুর্গম পাহাড়ে গড়ে ওঠা সশস্ত্র নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে একযোগে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। শুক্রবার জুমার পর সাধারণ মানুষ ও ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন স্থানে মানববন্ধনের আয়োজন করেন।
​হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনীক চৌধুরী জানান, শীত মৌসুমে পাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। এই ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
​ঝিরিতে তিন লাশ উদ্ধারের চেষ্টা
এদিকে, টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৫৬ জনের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেনাসদস্য নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা ক্যাম্পের কাছে পাহাড়ের ঝিরিতে অজ্ঞাত তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। পুলিশ লাশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ