বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ মানবপাচারের শিকার উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৮

​টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া পাহাড়ি এলাকায় সংঘটিত এই অভিযানে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এছাড়া মানবপাচারের শিকার ৫৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক-সংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

​জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে আটকে রেখেছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ৫৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

​অভিযান চলাকালীন সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

​১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী যৌথ বাহিনীর এই সফল অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ