বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​নদীতে ভাসছে লাশের মিছিল: নদীকে ‘নিরাপদ’ মনে করছে অপরাধীরা, পচনে ঢাকা পড়ছে হত্যার রহস্য

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

​নিজস্ব প্রতিবেদক

​দেশের বিভিন্ন নদ-নদী থেকে মরদেহ উদ্ধারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অপরাধের আলামত পুরোপুরি মুছে ফেলা এবং গ্রেপ্তার এড়াতে হত্যার পর লাশ নদীতে ফেলে দিচ্ছে অপরাধীরা। লাশ গুম করার ক্ষেত্রে নদীকেই তারা সহজ ও ‘নিরাপদ মাধ্যম’ হিসেবে বেছে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​সম্প্রতি বুড়িগঙ্গা নদীতে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে এক নারী, এক শিশু এবং এক তরুণ-তরুণীসহ চারজনের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। লাশগুলোর গলায় কাপড় পেঁচানো, ওড়না দিয়ে বাঁধা এবং আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরবর্তীতে কোনো স্বজন না আসায় মরদেহগুলো অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।

​অনুরূপ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জেও। বাঁশের সঙ্গে পেঁচানো অবস্থায় নদী থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত নারীর লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের পর ছবি দেখে শনাক্ত করেন স্বজনেরা। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে সেটি একটি বর্বরোচিত হত্যাকাণ্ড এবং এর সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়।

​নৌ পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫ বছরে দেশের বিভিন্ন নদী থেকে মোট ২ হাজার ৬৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর সাথে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আরও ৪৩০টি লাশ উদ্ধার করা হয়। ফলে গত পৌনে ছয় বছরে নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৪৯৪টিতে।

​তদন্ত সংশ্লিষ্টরা জানান, নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে যেমন হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা রয়েছে, তেমনি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া কিংবা আত্মহত্যার ঘটনাও কম নয়। তবে পানিতে অনেক দিন থাকার কারণে লাশ পচে বিকৃত হয়ে যায়, ফলে প্রাথমিক আলামত নষ্ট হয় এবং নিহতদের পরিচয় সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে করে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত প্রক্রিয়া বেশ জটিল হয়ে উঠছে।

​নদীপথে অপরাধীদের এই তৎপরতা বন্ধে এবং অপরাধের রহস্য উদঘাটনে নৌ পুলিশের নজরদারি আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ