বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​নারকোটিক্সের সেই বিতর্কিত মালেক ঘুরেফিরে বরিশালে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৬

বিশেষ প্রতিনিধি,

নানা অপকর্মে জড়িত হয়ে একাধিকবার বদলি হলেও ঘুরেফিরে আবার বরিশালে ফিরে এসেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিতর্কিত পরিদর্শক মালেক তালুকদার। চাকরি জীবনের প্রায় ২০ বছর তিনি বরিশাল নগরেই কাটিয়েছেন এবং এই দীর্ঘ সময়ে গড়ে তুলেছেন অপরাধের স্বর্গরাজ্য ও অঢেল সম্পদ।
নিরপরাধ মানুষকে মাদক দিয়ে ফাঁসানো এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা তোলার অভিযোগে তার একাধিকবার বদলি হয়েছিল। এক বছর আগে বরগুনা জেলায় বদলি হলেও লবিং-তদবির করে তিনি পুনরায় বরিশালে যোগদান করেন, যা নিয়ে নগরজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা এই বিতর্কিত পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তার চাকরি জীবনের বেশিরভাগ সময় বরিশালেই কাটিয়েছেন। ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী শাসন আমলে দলীয় প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন এবং একই কর্মস্থলে থেকে অপরাধ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।করোনাকালী সময়ে নগরের কাউনিয়া এলাকার দুই যুবককে আটক করে হাতে ইয়াবা দিয়ে চালান দেওয়ার নামে নির্যাতন করেন তিনি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তৎকালীন সময়ে যমুনা টেলিভিশনসহ একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর তাকে কক্সবাজারে বদলি করা হয়। তবে এর কয়েক মাস পরেই তিনি আবার বরিশালে যোগদান করেন। ২০২৪ সালে বরিশালে কর্মরত থাকাকালীন নগরের লঞ্চঘাট এলাকায় কয়েকজন তরুণকে আটক করে পকেটে গাঁজা দিতে গেলে স্থানীয়রা তা ধরে ফেলেন। সে সময় মালেক তালুকদারসহ তার টিমের সদস্যরা মারধর করেন ঘটনাস্থলে থাকা লোকজনকে। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ