বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক চিকিৎসকের পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোর কারণে এক রোগীর সঙ্গে দুর্ব্যবহার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. রমজান আলী, যিনি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

​ভুক্তভোগী রোগী ও সংবাদকর্মী সূত্রে জানা যায়, নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা সরুজ মল্লিকের স্ত্রী নাজমা বেগম মাথাব্যথার সমস্যার কারণে গত বুধবার সকালে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের বহির্বিভাগে ডা. রমজান আলীকে দেখান। চিকিৎসক তাঁকে কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট ক্লিনিকে সেই পরীক্ষাগুলো করানোর নির্দেশ দেন। তবে রোগীর পরিবার সেই নির্দেশ না মেনে তুলনামূলক কম খরচে ‘সায়েন্স ল্যাব’ নামের অন্য একটি ক্লিনিক থেকে পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট নিয়ে আসেন।

​রিপোর্ট নিয়ে পুনরায় চিকিৎসকের কাছে গেলে ডা. রমজান আলী নির্দিষ্ট ক্লিনিকে পরীক্ষা না করানোর কারণ জানতে চান এবং রোগীর সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি রিপোর্ট না দেখেই ব্যবস্থাপত্র লিখে দেওয়ার অভিযোগ করেন ওই নারী। এ বিষয়ে প্রতিবাদ করলে রোগীর সহযোগীদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া এক প্রতিবেদকের সঙ্গেও চিকিৎসক অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে অবশ্য ওই চিকিৎসক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

​হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. রমজান আলীর বিরুদ্ধে এর আগেও এ ধরনের নানা অনিয়ম ও নির্দিষ্ট ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ রয়েছে। তাঁর কক্ষের বাইরে কয়েকজন নারী অবস্থান করে রোগীদের নির্দিষ্ট ক্লিনিকে পাঠাতে সাহায্য করতেন বলে অভিযোগ করেন রোগীরা।

​এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ