বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পছন্দের ডায়াগনস্টিক থেকে পরীক্ষা না করায় রোগীর কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ শেবাচিমে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বহির্বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগীর চিকিৎসাসংক্রান্ত রিপোর্ট ও প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। চিকিৎসকের নির্ধারিত বা পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষা না করানোর জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. রমজান আলী, তিনি হাসপাতালের মেডিসিন বহির্বিভাগে কর্মরত।

​গত শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শেবাচিম হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী চিকিৎসাসেবা নিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা থেকে এসেছিলেন।

​ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকা মিম নামের এক নারী চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালের বহির্বিভাগে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রমজান আলী তাঁকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন। পরবর্তীতে মিম সুবিধাজনক স্থান এবং ছাড় (ডিসকাউন্ট) পাওয়ায় হাসপাতালের বিপরীত পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাগুলো করান। দুপুরে পরীক্ষার রিপোর্ট নিয়ে ডা. রমজান আলীর কক্ষে গেলে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁর নির্দিষ্ট করে দেওয়া ডায়াগনস্টিক থেকে কেন পরীক্ষা করানো হয়নি—তা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ‘রিপোর্ট মানসম্মত হয়নি’ দাবি করে প্রেসক্রিপশন ও সব কাগজপত্র ছিঁড়ে ফেলেন ওই চিকিৎসক।

​ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মিম বলেন, “আমরা অনেক দূর থেকে কষ্ট করে চিকিৎসা নিতে এসেছি। কষ্টার্জিত টাকায় পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। একজন চিকিৎসক কীভাবে রোগী ও তাঁর স্বজনদের সামনে এত টাকা খরচ করে করা রিপোর্ট এবং নিজের লেখা প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলতে পারেন? চিকিৎসকের কাছ থেকে অন্তত ভালো ব্যবহার আশা করেছিলাম, কিন্তু এমন আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​এদিকে স্থানীয়দের অভিযোগ, ডা. রমজান আলীর বিরুদ্ধে নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারের সাথে সিন্ডিকেট গঠন ও কমিশন বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বছরের পর বছর একই হাসপাতালে বহাল রয়েছেন। তাঁর কমিশনপ্রাপ্ত ডায়াগনস্টিক ছাড়া অন্য স্থান থেকে রিপোর্ট আনলে তা বাতিল করা এবং রোগীদের সাথে দুর্ব্যবহার করা তাঁর জন্য নতুন কিছু নয়।

​তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. রমজান আলী। ঘটনাটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তিনি বলেন, “রোগীর আনা অভিযোগ সঠিক নয়। আমি তাঁকে বাইরের কোনো নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠাইনি।

​এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. নাজমুল আহসান জানান, “এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ