বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

পিরোজপুরে ট্রলারডুবি: ১৮ ঘণ্টা পার হলেও নিখোঁজ মায়ের সন্ধান মেলেনি, শিশুর মৃত্যু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৩

নিজস্ব প্রতিবেদক:
​পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে কালিগঙ্গা নদীতে একটি ট্রলার ডুবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি শিশু মারা গেলেও ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার মায়ের কোনো সন্ধান মেলেনি।
​গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অতিরিক্ত যাত্রী ও ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি কালিগঙ্গা নদী পার হচ্ছিল। অতিরিক্ত ভার ও যাত্রীর চাপে ট্রলারটি একপাশে কাত হয়ে যায় এবং যাত্রীরা নদীতে পড়ে যান। অধিকাংশ যাত্রী সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও মা ও মেয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
​খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত—অর্থাৎ প্রায় ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
​এদিকে দুর্ঘটনাটি ঘটার পর আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
​পরিদর্শনকালে তিনি উদ্ধার কাজের সার্বিক খোঁজখবর নেন এবং নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ