বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান ও মারধরের ভিডিও ভাইরাল

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৮

নিজস্ব প্রতিবেদক : বরিশাল

​বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে পরিচালিত একটি ‘মাদকবিরোধী অভিযান’-এর সময় আটককৃতদের মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াই এই অভিযান পরিচালনার বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

​সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে তল্লাশি চালাচ্ছেন। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুই যুবককে চড়-থাপ্পড় মারা হয় এবং প্লাস্টিকের পাইপ দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটানো হয়।

​মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদ রহমান তুষার দাবি করেন, স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় মুরব্বি ও অভিভাবকদের অনুরোধে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তিনি স্বীকার করেন যে, এই অভিযানের ব্যাপারে পুলিশকে কোনো তথ্য জানানো হয়নি।

​নিজের এহেন কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, ঘটনাটি তাঁর নিজ এলাকায় ঘটেছে এবং সেখান থেকে চার-পাঁচজনকে আটক করা হয়েছিল। মারধরের বিষয়ে তাঁর মন্তব্য, আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তো আসামিদের ছেড়ে দেয়, তাই ‘উত্তমমাধ্যম’ দিয়ে তাঁরা নিজেরাই তাদের ছেড়ে দিয়েছেন।

​এদিকে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা জানান, বিএনপি নেতারা পুলিশকে এই অভিযান সম্পর্কে কিছুই জানাননি এবং অভিযানে পুলিশের কোনো সদস্যও যুক্ত ছিলেন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের উপপরিচালক মো. তানভীর হোসেন খান স্পষ্ট করেছেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বা অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিগত উদ্যোগে বা দলীয়ভাবে এ ধরনের অভিযান পরিচালনা সম্পূর্ণ বেআইনি।

​বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান মাদক নির্মল প্রচেষ্টার সঙ্গে একমত পোষণ করলেও জানান, এ ধরনের অভিযান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের। দলের নেতাকর্মীরা কেবল পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

​অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু আল রায়হান বলেন, আইন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিংবা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারও অভিযান চালানোর কোনো আইনি এখতিয়ার নেই। ওই বিএনপি নেতা আইনবহির্ভূত কর্মকাণ্ড করেছেন। সাধারণ মানুষ বা স্থানীয়রা মাদকসহ কাউকে হাতেনাতে আটক করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সঁপে দেওয়া উচিত।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ