বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে পৈতৃক জমি দখলের চেষ্টা, হুমকি ও সাংবাদিকদের বাধার অভিযোগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে বৈধ কাগজপত্র থাকার পরও পৈতৃক জমি দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। তালুকদার হাটসংলগ্ন এলাকার বশির হাওলাদার নামে এক ব্যক্তির জমি একই এলাকার আবদুর রব হাওলাদার দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিরোধ নিষ্পত্তিতে একাধিকবার স্থানীয় শালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। উল্টো বিরোধপূর্ণ জমিতে পাকা ঘর নির্মাণ এবং বাধা দিলে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
​ভুক্তভোগী বশির হাওলাদার জানান, বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট এলাকায় তাদের পৈতৃক ভিটা। ২০০৬ সালে তার দাদা হোসেন আলী হাওলাদার তাদের নামে সাড়ে ১৮ শতক জমি দানপত্র (হেবা) করে দেন। এছাড়া তার দাদার বোন রোকেয়ার কাছ থেকে ১০ শতক এবং এছাবুন্নেছার ওয়ারিশদের কাছ থেকে আরও ১৯ শতক জমি তারা ক্রয় করেন। দলিল ও কাগজপত্র অনুযায়ী ওই জমির প্রকৃত মালিক তাদের পরিবার।
​তবে আবদুর রব হাওলাদার ওই একই জমি ক্রয়ের দাবি করায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিরোধ নিষ্পত্তির জন্য থানা-পুলিশ ও স্থানীয়ভাবে বারবার চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। উল্টো প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জুন বিরোধ নিরসনে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যক্তিত্ব মিজানুর রহমান মিলন, আমানউল্লাহ আমান, আবদুস ছালাম তালুকদার, আবদুল জবাব শিকদার ও জলিল সরদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে অচলনামায় স্বাক্ষরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা থাকলেও পরবর্তীতে সীমানা মাপজোক সম্পন্ন করা সম্ভব হয়নি। এই সুযোগে কাজ চালিয়ে যান অপর পক্ষ।
​বিরোধ ও শালিশের বিষয়ে শালিশদারদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। প্রধান শালিশদার মিজানুর রহমান মিলন সমস্যা থাকার কথা স্বীকার করলেও ব্যক্তিগত কারণে বিস্তারিত বলতে অপারগতা জানান। শালিশদার আমানউল্লাহ আমানও জমিসংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করেন। অন্যদিকে, শালিশদার আবদুর জব্বার দাবি করেন, উভয় পক্ষের সম্মতিতে কাজ চলছে। শালিশদারদের এই পরস্পরবিরোধী বক্তব্যে প্রকৃত সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
​এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ করতে স্থানীয় সাংবাদিকেরা সরেজমিনে গেলে আবদুর রব হাওলাদারের স্ত্রী সাজেদা বেগম সাংবাদিকদের ওপর চড়াও হন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এতে পেশাগত দায়িত্ব পালনে স্থানীয় সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
​ভুক্তভোগী পরিবার জানান, জমি-সংক্রান্ত সব বৈধ কাগজপত্র থাকার পরও তারা চরম নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় ভুগছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির দলিল, নামজারি ও রেকর্ড যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বশির হাওলাদার ও তার পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ