বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মালামাল না পেলেও ঠিকাদারকে প্রায় ১৫ লাখ টাকার চেক প্রস্তুত করেছে ববি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২২

বরিশাল ব্যুরো / ডেস্ক রিপোর্ট:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সরঞ্জাম সরবরাহ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় ১৫ লাখ টাকার চেক প্রস্তুত করার ঘটনা ঘটেছে। দরপত্রের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী মালামাল বুঝিয়ে দেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার। তবে কাজ অসম্পূর্ণ থাকলেও অর্থ ও হিসাব দপ্তর ভ্যাট ও ট্যাক্স কর্তন করে ১৪ লাখ ৯৩ হাজার ১০ টাকার একটি চেক প্রস্তুত করে রেখেছে।

​বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ফটোকপি মেশিন, স্ট্যান্ড ও পেপার শ্রেডার ক্রয়ের জন্য পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর থেকে প্রায় ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি ই-জিপির মাধ্যমে কাজটি পায় ঢাকার পুরানা পল্টনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘উইন ইন্টারন্যাশনাল’। চুক্তি অনুযায়ী, গত ১১ মার্চ কার্যাদেশ দেওয়ার পর ৪৫ দিনের মধ্যে সব মালামাল পৌঁছানোর কথা ছিল।

​তবে নির্দিষ্ট সময় পার হলেও চুক্তি অনুযায়ী মালামাল সরবরাহ করেনি প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠে, সরঞ্জাম সরবরাহ সম্পন্ন না হওয়া সত্ত্বেও নথিপত্রে মালামাল গ্রহণের ভুয়া তথ্য দেখিয়ে চেক তৈরি করা হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে কেবল ফটোকপি মেশিনের স্ট্যান্ডগুলো জমা রয়েছে। কিন্তু কোনো ফটোকপি মেশিন বা পেপার শ্রেডার পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা শুধু স্ট্যান্ডগুলো পেয়েছেন, বাকি সরঞ্জাম হাতে পাননি।

​এ বিষয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুন কবির দাবি করেন, জুন মাসের অর্থবছর শেষ হওয়ার হিসাব মেলাতে এবং বাজেট ধরে রাখতেই টাকাটা প্রস্তুত রাখা হয়েছিল। যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে, সেগুলো দেশে না থাকায় ঠিকাদার সময়মতো দিতে পারেনি। তিনি নিজেও প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাচ্ছেন না বলে জানান।

​অন্যদিকে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সুব্রত কুমার বাহাদুর জানান, পরিকল্পনা দপ্তর ও স্টোরের লিখিত আবেদনের ভিত্তিতে ই-জিপির কাজ ধরে রাখতে এবং জুন ক্লোজিংয়ের কারণে ভ্যাট-ট্যাক্স কেটে চেক প্রস্তুত রাখা হয়েছে। তবে মালামাল না দিলে এই চেক বাতিল করা হবে।

​এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান উইন ইন্টারন্যাশনালের মালিক মো. সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

​পুরো বিষয়টি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ