বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন ও শাড়ি বিতরণ করলেন সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৩

মেহেন্দিগঞ্জ

আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন নৌপরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

​পরিদর্শনকালে তিনি উপজেলার কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, পাতারহাট উত্তর বাজারের ঐতিহ্যবাহী জগন্নাথ জিউর মন্দির এবং চুনারচরের শ্রীশ্রী মদনমোহন মন্দিরে যান। মন্দির প্রাঙ্গণে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

​সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলিম—আমরা সবাই এই স্বাধীন দেশের সমান নাগরিক। আমাদের মাঝে কোনো প্রকার বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা একসঙ্গে বসবাস করব।”

​পরিদর্শনের পাশাপাশি এক মানবিক উদ্যোগে অংশ নেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকৃত তিনটি মন্দির প্রাঙ্গণে স্থানীয় অর্থনৈতিকভাবে অসচ্ছল ৩৫০ জন হিন্দু নারীর মাঝে সরকারের ও নিজের পক্ষ থেকে উন্নতমানের বস্ত্র (শাড়ি) বিতরণ করেন তিনি।

​এসময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই আগমন ও সৌহার্দ্যপূর্ণ বক্তব্যে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ