বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

সামারি ট্রায়ালের সুফল:বরিশালে দুই মাসে সাজা পেলেন ৪৯১ অপরাধী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৮

মো: ​শাহাদাত হোসেন

বরিশালে মাদক ও অপরাধ দমনে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি চালুর পর থেকেই দৃশ্যমান ও আশানুরূপ সুফল। বিচার বিভাগ ও পুলিশের সমন্বিত এই কার্যকর উদ্যোগে মাদক কারবারিদের মনে চরম আতঙ্ক বিরাজ করছে, যার ফলে সামগ্রিক অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
​বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বিএমপির অধীন চারটি থানায় পরীক্ষামূলকভাবে সামারি ট্রায়াল পদ্ধতি চালু করা হয়। এর কার্যকারিতা প্রমাণিত হওয়ায় পরবর্তীতে তা সম্প্রসারিত করা হয়। মহানগরীর কোতোয়ালি মডেল, বন্দর, বিমানবন্দর ও কাউনিয়া থানায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিভিন্ন সময়ে এই সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালিত হয়। প্রাপ্ত হিসাব অনুযায়ী, গত দুই মাসে এই পদ্ধতির মাধ্যমে মহানগরীতে মোট ২১২টি মামলার নিষ্পত্তি করা হয়েছে এবং অপরাধ পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৪৯১ জন অপরাধীকে।
​সংশ্লিষ্টদের মতে, অতীতে বিপুল পরিমাণ মাদকসহ আসামিরা গ্রেপ্তার হলেও আইনি ফাঁকফোকর বা জামিনের সুযোগ নিয়ে দুই-চার দিনের মধ্যেই বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ত। এর ফলে মাদকের বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াত। তবে বর্তমান সামারি ট্রায়াল পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার নিশ্চিত হওয়ায় এবং আদালতের কঠোর অবস্থানের কারণে অপরাধীরা সহজে জামিন পাচ্ছে না। ফলে অপরাধ চক্রের কার্যকারিতা অনেকাংশেই ভেঙে পড়েছে।
​বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রায়হান মোহাম্মদ সালেহ জানান, বরিশালে যোগদানের পর থেকেই মাদকসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে সামারি ট্রায়াল পদ্ধতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই কঠোর পদক্ষেপের ফলে মাদক বিক্রেতা ও অপরাধীদের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অপরাধীরা বুঝতে পেরেছে পার পাওয়ার কোনো সুযোগ নেই, ফলে অনেকেই অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন।
​বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জানান, প্রায় প্রতিদিনই মহানগর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপরাধীদের তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্ন করা হচ্ছে। এটি বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করার পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।
​বরিশালের সচেতন নাগরিক সমাজ মনে করছেন, অপরাধীদের দ্রুত ও দৃশ্যমান বিচারের আওতায় আনার এই সাহসী উদ্যোগ অব্যাহত থাকলে বরিশাল মহানগরী অচিরেই একটি নিরাপদ ও শান্তিময় শহরে পরিণত হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামারি ট্রায়াল পদ্ধতির পাশাপাশি মাদক ও অপরাধবিরোধী এই সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হলে বরিশালকে পুরোপুরি অপরাধমুক্ত করা সম্ভব হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ